বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরে ২ লাখ ৯৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৮:২৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ২ লাখ ৯৬ হাজার ৩৬ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ডের জন্য এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৪৮০ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,  ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, দ্বিতীয় রাউন্ডে ৬ টি স্থায়ী ও ১ হাজার ৪৭৪ টি অস্থায়ী কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। লক্ষ্মীপুর সদরে ১ লাখ ১২ হাজার, রায়পুরে ৪৪ হাজার ৩০২, রামগঞ্জে ৪৫ হাজার ১০১, রামগতিতে ৪১ হাজার ২৮৩, কমলনগরে ৩৬ হাজার ৬৪৭ এবং লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩০৩টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৮৫ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬২ হাজার ৯৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। এজন্য ২২২ জন স্বাস্থ্য সহকারী, ২১৬ জন এফ ডাব্লিউএ, ১৮০ সিএইচসিপি ও ১৮০ জন স্বেচ্ছাসেবকসহ ১৮৪ জন ১ম সারীর সুপারভাইজার কাজ করবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর