শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, সাংস্কৃতিক সম্পৃক্ততা আমাদের সমাজকে উগ্রবাদ, মৌলবাদ এবং সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে।

জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  আজ একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমি দৃঢ় বিশ^াস এই উৎসবের প্রগতিশীল প্রকৃতি বিভিন্ন কোণ থেকে  বৈচিত্র্যময়, বহুসাংস্কৃতিক, প্রগতিশীল প্রতিনিধিদের জড়িত করার প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে আলোকিত করতে অবদান রাখবে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সারা বিশ্বের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াবে বলে বিশ^াস করেন প্রতিমন্ত্রী।
রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে ২০ থেকে ২৮ জানুয়ারি ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’ থিম নিয়ে চলচ্চিত্র উৎসস অনুষ্ঠিত হচ্ছে।

উৎসব চলাকালে নগরীর অ্যালায়েন্স ফ্রাঙ্কেস ডি ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ফরেন সার্ভিস একাডেমি এবং জাতীয় জাদুঘর মিলনায়তনে ৭৪টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।।

চলচ্চিত্র উৎসব সম্পর্কে বলতে গিয়ে আরাফাত বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আমাদের দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্য  সমৃদ্ধি ও সহায়ক পরিবেশের বিকাশে অবদান রেখেছে।

এছাড়াও এই চলচ্চিত্র উৎসবটি চলচ্চিত্র শিল্পে কুসংস্কার এবং ক্ষতিকারক ব্যবসায়িক অনুশীলনের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবেও কাজ করেছে।

প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষক হিসেবে এই চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছে।

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও উৎসবের প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মাজিদ মাজিদি, কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র শিল্পী শর্মিলা ঠাকুর এবং ভারতীয় চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্ত।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২২টি পুরস্কার দেওয়া হয় এবং ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত যৌথ ইন্দো-বাংলা প্রযোজনা ‘মুজিব : দ্য মেকিং অব এ নেশন’ দর্শক পুরস্কার পায়।

চীনা চলচ্চিত্র ‘দ্য কর্ড অব লাইফ’ সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এবং চলচ্চিত্রের অভিনেত্রী বাদেমা সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে।

সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অঞ্জন দত্ত তার ‘চলচ্চিত্র এখন’ সিনেমার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর