সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীর পিতা আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের পিতা আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২ ফেব্রুয়ারি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এই সমাজসেবকের আত্মার শান্তি কামনা করে শুক্রবার বাদে আছর মন্ত্রীর চট্টগ্রাম শহরস্থ বাসভবনের পাশে মৌসুমী আবাসিক এলাকার আলিফ মিম জামে মসজিদ এবং রাঙ্গুনিয়ার সুখবিলাসে নিজ বাড়ি সংলগ্ন মসজিদে কুরআন খতম, দোয়া মাহফিল ও দুস্থ এবং এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে মরহুমের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। তারা মরহুমের আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এছাড়া রাঙ্গুনিয়ার বিভিন্ন মসজিদে এ দিন খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রথিতযশা এই আইনজীবীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ, চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি ও শুভানুধ্যায়ীরা দোয়া মাহফিলের আয়োজন করেছে। আগামী ৪ঠা ফেব্রুয়ারি রোববার বাদে যোহর চট্টগ্রাম কোর্টবিল্ডিং জামে মসজিদে জেলা আইনজীবি সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর