বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

সিসিক নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৮:২৮ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচন আগামীকাল বুধবার (২১ জুন) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে মহানগরীর সকল কেন্দ্রে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টা থেকে সিসিক নির্বাচনের সরঞ্জামাদি নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বিতরণ কার্যক্রম শুরু হয়, পরে সেসব সামগ্রী ভোট কেন্দ্রে নেওয়া শুরু হয়।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদির এসব তথ্য জানিয়ে বলেন, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার এবং আর্মড পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে।

তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট এবং পুরো নির্বাচনী এলাকায় ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, সুষ্ঠ্ভুাবে সিসিক নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে মাঠে আড়াই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ৫১টি মোবাইল টিম, ১৫টি স্ট্রাইকিং ফোর্স, ৬টি রিজার্ভ ফোর্স এবং প্রত্যেক জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ফোর্স থাকবে।

সিলেট সিটি করপোরেশনে এরআগে ২৭টি ওয়ার্ড থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নিয়ে এবার মোট ৪২টি ওয়ার্ড রয়েছে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গেও ভোটার রয়েছেন ৬ জন।

আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ ৪২টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

এবার ৪২টি ওয়ার্ডে কেন্দ্র বেড়ে হয়েছে ১৯০টি এবং ভোট কক্ষ ১ হাজার ৩৬৭টি। ২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর