রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ

কাঁচা আমের শরবত

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৫:৫২ পূর্বাহ্ন

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে কিছুটা স্বস্তি পেতে আমের শরবত, চাটনি খেতে পছন্দ করেন অনেকেই। প্রায় সবার অতিপ্রিয় এই কাঁচা আম শুধু স্বাদ নয়, শরীরের জন্যও ভীষণ উপকারী। কাঁচা আমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’। আর ভিটামিন সি হলো যে কোনো সংক্রমণ থেকে ঢালের মতো রক্ষা করা এক হাতিয়ার।
রক্তনালি পরিষ্কার, বদহজম কোষ্ঠকাঠিন্যসহ নানা রোগের ওষুধও বলা যেতে পারে কাঁচা আমকে। এটি চোখের জন্য খুবই ভালো। শুধু তা-ই নয়, কাঁচা আমের শরবত খেলে অনেকক্ষণ পেটভরা থাকে। কাঁচা আমের শরবত চিনি, পানি, লবণ দিয়ে বানিয়ে প্রতিদিন এক গ্লাস করে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। অস্বাস্থ্যকর কোল্ড ড্রিংকস  না খেয়ে এর বদলে কাঁচা আমের শরবত প্রাণ জুড়াবে। এনে দিবে স্বস্তি। বানাতেও একদম ঝামেলা নেই। খুব অল্প উপকরণেই চটজলদি বানিয়ে ফেলা যায় এই শরবত। চলুন জেনে নিই কীভাবে তৈরি করবেন।
উপকরণ
কয়েকটি কাঁচা আম। ৪ টেবিল চামচ চিনি, পুদিনা পাতাকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ১টি, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, বিট লবণ হাফ চা চামচ, সামান্য জিরাগুঁড়া এবং সামান্য গোলমরিচের গুঁড়া।

প্রস্তুত প্রণালি
প্রথমে কাঁচা আমগুলো পানিতে ভালো করে ধুয়ে নিন। এরপর খোসা ছিলে নিন। আমের বিচি ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমের ফালি বা টুকরোগুলো কুচি কুচি করে কেটে নিতে পারেন।  এরপর এক কাপ আমের কুচি বা টুকরোর সঙ্গে সবকিছু একটা ব্লেন্ডারে নিয়ে এক গ্লাস পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ভালোভাবে সব ব্লেন্ড হয়ে গেলে আরও দুই গ্লাস পানি মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখা দিন। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। ফ্রিজে না রেখে তৈরির পরপরই গ্লাসে ঢেলে পরিবেশন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর