বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪, ৫:২১ পূর্বাহ্ন

রাশিয়া ইউক্রেনে ‘যুদ্ধের এক পদ্ধতি’ হিসেবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এমনটা করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সুবিধা করতে রাশিয়া সেখানে শ্বাসরোধী এজেন্ট ক্লোরোপিক্রিন ব্যবহার করছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তবে ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করেছে।
বিবিসি বলছে, এই অস্ত্রের ব্যবহার বহুপক্ষীয় নিরস্ত্রীকরণ চুক্তি ‘কেমিক্যাল ওয়েপনস কনভেনশন’ (সিডব্লিউসি) এর লঙ্ঘন। ওই কনভেনশনে স্বাক্ষরকারী দেশ রাশিয়া। কনভেনশন অনুযায়ী, রাসায়নিক অস্ত্র উন্নয়ন, উৎপাদন, মজুদ, স্থানান্তর এবং ব্যবহার করা নিষিদ্ধ।
বিবিসি জানিয়েছে, রাশিয়া যুদ্ধক্ষেত্রে পাকাপোক্ত অবস্থান থেকে ইউক্রেনীয় সেনাদের তাড়াতে ক্লোরোপিক্রিন ব্যবহার করেছে বলে অভিযোগ করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, এই শ্বাসরোধী এজেন্ট একটি তৈলাক্ত তরল-যা চোখ, ত্বক এবং ফুসফুসে জ্বালা সৃষ্টি করে। তা ছাড়া বমি বমি ভাব, বমি এবং ডায়রিয়াও হতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই রাসায়নিক অস্ত্র প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছিল। অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস (ওপিসিডব্লিউ) ক্লোরিপিক্রিনকে শ্বাসরোধী এজেন্ট হিসেবে তালিকাভুক্ত করেছে।

রাশিয়া এই রাসায়নিক অস্ত্র ছাড়াও যুদ্ধে নিয়মিত টিয়ার গ্যাস ব্যবহার করে এসেছে বলে অভিযোগ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।
রাশিয়ার রাজধানী মস্কোয় সাংবাদিকদের তিনি বলেন, রাশিয়া সিডব্লিউসির আওতায় সব বাধ্যবাধকতা মেনে চলায় অটল আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর