বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান মানিক পশারীর দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের নিন্দা ৬১ বসন্তে কিং খান ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি গঠন মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকারকারীদের পাকিস্তান চলে যেতে বললেন ফজলুর রহমান জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আ.লীগের ঝটিকা মিছিল মঙ্গলবার বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বৈঠক সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’

যেভাবে তৈরি করবেন গরুর মাংসের বড়ার রেসিপি

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন

মাংস দিয়ে তো কত কী খাবার তৈরি করে খাওয়া হয়, বড়া কখনো খেয়েছেন? সাধারণত বড়ার নাম শুনলে ডালের কথাই সবার আগে মনে আসে। তবে গরুর মাংস দিয়েও সুস্বাদু বড়া তৈরি করা যায়। আর সেজন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। বাড়িতে থাকা অল্পকিছু উপকরণে খুব সহজেই তৈরি করতে পারবেন গরুর মাংসের সুস্বাদু বড়া। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

যা লাগবে তৈরি করতে
* হাড় ছাড়া মাংস- বড় ১ বাটি
* ডিম- ২টি
* বেসন- ৩ টেবিল চামচ
* জিরা গুঁড়া- আধা চা চামচ
* লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। খেয়াল রাখবেন, মাংসের সঙ্গে যেন কোনো হাড় না থাকে। এরপর সেই হাড় ছাড়া মাংস ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর একটি পাত্রে ব্লেন্ড করা মাংস নিন। এবার তার সঙ্গে অন্য সব মসলা ও উপকরণ একে একে মেশান। সবকিছু ভালোভাবে মেশানো হলে চুলায় তেল গরম হতে দিন। তেল গরম হলে তাতে মাংসের মিশ্রণ থেকে বড়ার আকৃতি দিয়ে ভেজে তুলুন। এবার গরম গরম পরিবেশন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর