বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৫:২২ অপরাহ্ন

ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে। গণঅভ্যুাথান পরবর্তী সময়ে বাংলাদেশে ইতিবাচক রাজনীতি নিয়ে আলোচনা চলছে। সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত নেয়ার জন্য বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আমরা মাগুরা সরকারি  হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের সাথে  মতবিনিময় করেছি।

আজ বুধবার সকাল ১১টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে  শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ সময় তিনি আরও বলেন, কল্যাণমুখী  রাষ্ট্র বিনির্মাণে ও শিক্ষার্থীবান্ধব মেধাভিত্তিক একটি ছাত্র রাজনীতি বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি সিন্ধান্তের আলোচনায় অংশীদার করতে চাই।

এ সময় তিনি মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালী ৪ ও ৫ আগস্টে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের হামলায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি হত্যাসহ অন্যান্য হত্যা মামলায় কোন আসামি এখনো গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। হত্যার ঘটনায় সাকিব আল হাসান এর পিতা মাশরুর রেজা কুটিল, সাবেক এমপি সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদার সহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার  করে বিচারের দাবি জানান তিনি।

ছাত্র আন্দোলনে চার-পাঁচ আগস্টের ঘটঁনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, ফরহাদ হোসেনসহ মাগুরার মোট ১০ জন শহীদ হন। এ সকল পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন,  মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এস এম আবু তাহের সবুজ সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর