বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান মানিক পশারীর দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের নিন্দা ৬১ বসন্তে কিং খান ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি গঠন মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকারকারীদের পাকিস্তান চলে যেতে বললেন ফজলুর রহমান জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আ.লীগের ঝটিকা মিছিল মঙ্গলবার বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বৈঠক সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’

পদত্যাগ করলেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্তের মুখোমুখি বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র দাখিল করেন তিনি।

জানা যায়, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক অনুসন্ধান পরিচালনাধীন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির নিকট নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন।’

গত বছর ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান ও বিক্ষোভের মুখে হাইকোর্টের যে ক’জন বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ; শাহেদ নূরউদ্দিন তাদেরই অন্যতম একজন।

এরপর তাকে বিচারিক কাজ হতে বাইরে রাখা হয়েছিল। পদত্যাগকারী বিচারপতি শাহেদ নূরউদ্দিন ২০০৪ সালের ২১ আগস্ট পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর কথিত গ্রেনেড হামলা মামলার বিচারক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর