শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

হয়রানি বন্ধ করে সাত দিনে পাসপোর্ট দিতে হাইকোর্টে রিট

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩, ৯:৩৬ অপরাহ্ন

দেশে পাসপোর্ট অফিসের গুরুতর অনিয়মের অভিযোগ পুরনো। পদে পদে ভোগান্তি পোহাতে হয় পাসপোর্ট পেতে। এই পরিস্থিতিতে পাসপোর্ট অফিসে সব ধরনের হয়রানি বন্ধ করে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের ভিত্তিতে সাত দিনের মধ্যে পাসপোর্ট পেতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়ের পক্ষে রিটটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. ইয়ারুল ইসলাম।

রিট আবেদনে সারা দেশে পাসপোর্ট অফিসের অনিয়মের বিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা কেন অবৈধ হবে না- এ মর্মে রুল চাওয়া হয়েছে। এ ছাড়া পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়া আরও সহজ করার জন্য নীতিমালা তৈরির নির্দেশনাও চাওয়া হয় রিটে।

রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের।

রিট আবেদনে পাসপোর্ট অফিসের অনিয়ম নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়। এতে বলা হয়, ‘ছকে বাঁধা দুর্নীতির চরকি ঘুরছে পাসপোর্ট অফিসে। যেন লাগাম টানার কেউ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক দিকে কড়াকড়ি করলে আরেক দিকে খুলে দেওয়া হয় ঘুষের নতুন পথ।’

এর পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল-জলিলের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়।

শুনানি শেষে রিটকারী আইনজীবী ইয়ারুল ইসলাম বলেন, হাইকোর্ট রিট শুনানি মুলতবি করেছেন। পরবর্তীতে শুনানি নিয়ে হাইকোর্ট আদেশ দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর