শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

বৈষম্যবিরোধী দুই নেতার নেতৃত্বে প্রাইম এশিয়ার পারভেজকে হত্যা, দাবি ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৩:২০ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই জন নেতার নেতৃত্বে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। পারভেজ ছাত্রদলের কর্মী ছিলেন বলেও দাবি করেন তিনি।

রোববার (২০ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনে এ দাবি করেন ছাত্রদল সভাপতি।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, সারা দেশের বিভিন্ন ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ছাত্রদলকে সাংগঠনিক কাজ করতে দিচ্ছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

জাহিদুল ইসলাম পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে রাকিব বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মেহেরাজ ইসলামের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজীর নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু সন্ত্রাসী এই হত্যায় জড়িত ছিল। তারা পারভেজের বুকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে।’

রাকিব বলেন, ‘পারভেজের ওপর হামলা পূর্বপরিকল্পিত না হলে তুচ্ছ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কর্তৃক মীমাংসিত বিষয়ে এমন ঘটনার কোনো প্রশ্নই আসে না। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি এবং এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রমে বাধা দেওয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষীবাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করছে। তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলে সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে। ক্যাম্পাসের বাইরেও ছাত্রদলের নেতাকর্মীদের কাজে বাধা দেওয়া হচ্ছে। যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। এটি নতুন নামে সেই পুরাতন ফ্যাসিবাদ।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর