রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময়কে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫, ১:৪১ অপরাহ্ন

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ মে) চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে পুলিশের করা আবেদন মঞ্জুর করেন।

এ বিষয়ে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আলিফ হত্যা মামলায় পুলিশের আবেদন অনুযায়ী চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। নিরাপত্তাজনিত কারণে তাকে সরাসরি আদালতে হাজির না করে ভার্চুয়ালি হাজির করা হয়।

চিন্ময় দাসের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় দায়ের হওয়া চারটি মামলার মধ্যে এটি একটি। অন্য তিনটি মামলা পুলিশ ও আইনজীবীদের ওপর হামলা, বিচারকাজে বাধা এবং আদালত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা হয়েছে। এই তিন মামলার শুনানি হবে মঙ্গলবার (৬ মে)।

গত বছরের ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এরপর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে চিন্ময়ের অনুসারীরা। তারা প্রিজন ভ্যান আটকে রেখে পুলিশকে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে চট্টগ্রাম আদালত এলাকা থেকে লালদিঘী ও কোতোয়ালি থানা পর্যন্ত। ওই সহিংসতায় কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় গ্রেপ্তার দেখানো ও তদন্তের অগ্রগতি নিয়ে এখন নতুন করে আলোচনায় এসেছে চিন্ময় দাস ও তার অনুসারীদের ভূমিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর