মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

রাজধানীর আফতাবনগর ও বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসবে না

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগর ও বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট না বসানোর হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট।

আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো. রেজাউল হক এ বিষয়ে ‘নো অর্ডার’ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সিটি কর্পোরেশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

গত ২৯ এপ্রিল ঈদ উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দেন হাইকোর্ট।

গত ৪ মে হাইকোর্টের একই বেঞ্চ রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে আদেশ দেয়।

এর বিরুদ্ধে আপিল আবেদন দায়ের করে সিটি কর্পোরেশন।

আইনজীবীরা জানায়, আদালতের আদেশের ফলে, আফতাবনগর ও বনশ্রী আবাসিক এলাকায় পশুর হাট বসবে না।

আদালতের রায়ে বনশ্রী সমমনা পরিষদের প্রধান সংগঠক ও রিট পিটিশনার শাহাবুদ্দিন শিকদার সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর