শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

কুয়ালালামপুরে প্রবাসীদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:২১ অপরাহ্ন

প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের জি টাওয়ারে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
নির্বাচন কমিশনার তার বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
 
প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশন ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ পদ্ধতি চালু করার পরিকল্পনা নিয়েছে।
 
তিনি ভোটদানের প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, প্রবাসীরা অনলাইনে আবেদন এবং নিবন্ধনের সুযোগ পাবেন। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার পর তাদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে। ভোট দেয়ার পর প্রবাসীরা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত খামে ব্যালট পেপার পোস্ট করবেন, যা সরাসরি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে যাবে। 
 
এর পাশাপাশি, ভোটাররা অনলাইনে তাদের ব্যালটের অবস্থানও ট্র্যাক করতে পারবেন। এই প্রক্রিয়ায় তিনি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন।
 
সভায় ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ দেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হাই কমিশন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রচার-প্রচারণা চালাবে।
 
অনুষ্ঠানের শেষে নির্বাচন কমিশনার উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কয়েকজন প্রবাসীর হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) তুলে দেন। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর