বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

বিএনপি মহাসচিব সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন : সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৮:০২ অপরাহ্ন

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বিএনপি মহাসচিব আজ সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জনসভা অথবা সংবাদ সম্মেলনে একের পর এক মিথ্যার রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। আমার কাছে তো মনে হয় যে, এই মির্জা আলমগীর আর মির্জা আলমগীর নেই; মিথ্যা আলমগীর হয়ে গেছেন।

বুধবার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ আয়োজিত বিএনপি কর্তৃক সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর হামলার প্রতিবাদে ‘ছাত্রসমাজের প্রতিবাদ’ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, আজকে উন্নয়ন যখন আমাদের সুপ্রতিষ্ঠিত একটি বিষয়। শেখ হাসিনা আমাদের এগিয়ে নিয়ে গেছেন, মাথাপিছু আয় বৃদ্ধি করেছেন, আমাদের বাজেট বৃদ্ধি করেছেন, বিনিয়োগ বৃদ্ধি করেছেন, জীবন বদলে দিয়েছেন; এগুলো তো পরিসংখ্যান দিয়ে প্রমাণিত। কিন্তু আপসোসের বিষয় বিএনপি তখন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে  জড়িত।

তিনি আরও বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাই, যারা শিক্ষাপ্রতিষ্ঠান অনিরাপদ করে তুলছে, শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে; যারা এই হুকুমের আসামি তাদের গ্রেপ্তার করুন। শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার্থীদের জীবনের নিশ্চয়তা এবং ক্যাম্পাসগুলোতে সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন।

বিএনপির উদ্দেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন‌, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা আজকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে চাচ্ছেন। আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আপনাদের খেলা দেখছি আর মজা নিচ্ছি। আমরা দেখতে চাই কতদূর আপনারা খেলতে পারেন; তারপর বোঝাব, কত ধানে কত চাল। আপনাদের শুধু মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশ ছাত্রলীগ সামরিক স্বৈরশাসকের ফুর্তি থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন নয়। বাংলাদেশ ছাত্রলীগ স্বৈরশাসকের দেয়ালকে ভেদ করে আসা ছাত্র সংগঠন।

বিক্ষোভ সমাবেশে সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা কলেজ, বাঙলা কলেজসহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর