মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক দলগুলো চাইলেই এক মাসে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ বাস্তবায়ন সম্ভব : মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন, রাজনৈতিক দলগুলো আন্তরিক হলে আগামী এক মাসের মধ্যে বহু প্রতীক্ষিত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা সম্ভব। তিনি জানান, নানা রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণেই এই গুরুত্বপূর্ণ আইনসহ অন্যান্য কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, গণমাধ্যম কমিশন ও সাংবাদিক সুরক্ষা আইন নানা বাধার মুখে দীর্ঘদিন ধরে আটকে আছে। তবে তিনি আশা প্রকাশ করেন, এই আইন দ্রুতই আলোর মুখ দেখবে।
তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা আইন আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হয়ে যাবে। তবে, রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা দেখায়, তাহলে আগামী এক মাসের মধ্যেই এর বাস্তবায়ন সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর