শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

ডেস্ক রিপোর্ট
আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

আফগানিস্তানকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখা উচিত এবং এর ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি থাকা উচিত নয় এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানভিত্তিক মেহর নিউজ।

রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা এসভিআর -এর পরিচালক সের্গেই নারিশকিন শুক্রবার সামারকান্দে সিআইএস সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তান সবসময় আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। রাশিয়ার অবস্থান হলো, দেশটি যেন স্বাধীন থাকে এবং তার ভূখণ্ডে কোনো সামরিক ঘাঁটি না থাকে। এটি কেবল আঞ্চলিক রাষ্ট্রগুলোর জন্যই নয়, বরং আফগান জনগণের স্বার্থেও জরুরি।’

তিনি আরও বলেন, রাশিয়া মনে করে, আফগানিস্তানের সঙ্গে খোলামেলা, সমান মর্যাদার সংলাপ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা বজায় রাখা প্রয়োজন। বর্তমানে পারস্পরিকভাবে লাভজনক অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি।

নারিশকিন বলেন, ‘আমরা অন্য দেশগুলোকেও একই পদক্ষেপ নিতে আহ্বান জানাই। কারণ একমাত্র যৌথ উদ্যোগের মাধ্যমেই আফগানিস্তানে প্রকৃত শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে আনা সম্ভব।’

এর আগে, মস্কো আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারকে স্বীকৃতি দেয়। গত ১ জুলাই আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত গুল হাসান মস্কোয় পৌঁছান এবং ৩ জুলাই রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কো তার পরিচয়পত্র গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর