বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা

ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৩:২৩ অপরাহ্ন

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা শাহরুখ খান, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, রানি মুখোপাধ্যায় ও প্রীতি জিনতা। নামের পাশে একাধিক সুপারহিট সিনেমা রয়েছে যাদের দখলে।

শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তাদের ভক্ত-অনুরাগীর সংখ্যা। ফলে দেশের বাহিরেও বিভিন্ন স্টেজ পারফরম্যান্স ও অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন তারা।

এমনই এক স্টেজ পারফরম্যান্সে অংশ নিতে কলম্বিয়ায় গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন এই তারকারা। এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।।

কি ঘটেছিল সেদিন? নায়িকা জানালেন, কলম্বিয়ায় একটি কনসার্টে অংশগ্রহণ করেছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, অভিনেত্রী রানি মুখোপাধ্যায়, অভিনেত্রী প্রীতি জিনতা ও অভিনেতা সাইফ আলি খান। যেখানে তাদের পারফরম্যান্সের কথা ছিল।

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’-এর একটি গানে নাচ করছিলেন তারা। এমন সময়ই মঞ্চের সামনে এক বিকট আওয়াজ হয়। সেই আওয়াজ যে খুব সাধারণ কিছু নয় সেটি বুঝতে পারেন প্রিয়াঙ্কা।

নায়িকার ভাষ্য, ‘চোখের সামনে সবাইকে ছোটাছুটি করতে দেখি। পুলিশ মুহুর্তের মধ্যে পুরো এলাকা ঘিরে ফেলে। বেশ কিছু দেহ মাটিতে পড়ে থাকে। এমন অবস্থায় আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি।’

শাহরুখ ও প্রিয়াঙ্কা মঞ্চের সামনেই ছিলেন, তাদের কয়েক হাত দুরুত্বেই ঘটে এই ঘটনা। যা মুহুর্তের মধ্যে সেখানে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

প্রিয়াঙ্কা বলেন, ‘প্রথম সারিতেই আমার মায়ের বসার কথা ছিল। কিন্তু পিছনের সারিতে বসেছিলেন তিনি। তাই বড় কোনো দুর্ঘটনা ঘটেনি তার সঙ্গে। এই ঘটনার পরপরই আমাদেরকে দ্রুত নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। সেখান থেকে ফিরে আসি ভারতে।’

অনেক বছর আগের সেই ঘটনা এখনও ভাবলে ভয় পেয়ে ওঠেন প্রিয়াঙ্কা। নায়িকার মতে, দেশের বাহিরে মঞ্চে পারফর্ম করতে গিয়ে একদম মৃত্যুর মুখ থেকেই সেদিন ফিরে এসেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর