শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত

স্টাফ করেসপন্ডেন্ট
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

আগামী মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। আজ সোমবার (১৬ মার্চ) সরকারি বেসরকারি অফিস-আদালতের কার্যক্রম শেষ হওয়ার মধ্য দিয়ে টানা এক সপ্তাহের ছুটিতে যাচ্ছে দেশ।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এর ফলে সচিবালয়সহ দেশের সব অফিস-আদালতে ছুটির আমেজ শুরু হয়েছে।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে।

এর সঙ্গে অতিরিক্ত ছুটি হিসেবে ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকায় সব মিলিয়ে টানা সাত দিনের ছুটি নিশ্চিত হয়েছে।

 

ঘোষিত এ ছুটির সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর