শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার

ইরানে বোমা ফেলে গাজাকে বিশ্ববাসীর মন থেকে মুছতে চাইছেন নেতানিয়াহু : মার্কিন সিনেটর

ডেস্ক রিপোর্ট
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
এলিজাবেথ ওয়ারেন। ছবি: এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী আইনপ্রণেতা ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ভেবেছেন, ইরানে হামলা করে গাজা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে নিতে পারবেন। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, বিশ্ববাসী নেতানিয়াহুর ওপর নজর রাখছে।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি গ্লোবালের প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাবেথ ওয়ারেন স্থানীয় সময় আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে নেতানিয়াহুর উদ্দেশ্যে এই সতর্কবার্তা দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাবেথ ওয়ারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন। তিনি ইরানের সঙ্গে যুদ্ধকে ব্যবহার করে গাজায় চলমান সংকট থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছেন নেতানিয়াহু—বলে অভিযোগ তুলেছেন।

তিনি বলেছেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়তো ভাবছেন, ইরানে বোমা ফেললেই কেউ আর গাজার দিকে নজর দেবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, মানুষ সেখানে অনাহারে মরছে। ৫৫ হাজার মানুষ নিহত হয়েছে। সীমান্তে ত্রাণকর্মী ও চিকিৎসকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। খাদ্যের আশায় ছুটে আসা নিরীহ মানুষের ওপর গুলি চালানো হচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহু, বিশ্ব আপনাকে দেখছে।’

এদিকে, ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার গাজা শহরের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় ডজনখানেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। ওয়াফা নিউজের সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, শহরের পশ্চিম পাশে দারাবিয়েহ চত্বরের কাছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে শুক্রবার বহু মানুষ নিহত ও আহত হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, ভারী বোমা হামলার কারণে এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর রাস্তায় পড়ে আছে ছিন্নভিন্ন ও পুড়ে যাওয়া মরদেহ। এই হামলায় নিহতদের যোগ করলে, শুক্রবার ভোর থেকে গাজায় মোট অন্তত ৪৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর