শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

ঈদের আগে নিজেই করুন ‘হেয়ার স্পা’

ডেস্ক রিপোর্ট
আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১:৪৪ অপরাহ্ন

সবাই চায় তার চুল যেন সুন্দর ও রেশমি হয়। ঈদ কিংবা যেকোনো উৎসবে চুল থাকে ঝলমলে। এ জন্য ঈদের আগে অনেক নারীই চুলের যত্নে পার্লারে ঢুঁ মারে। কারও চুল হয়তো রুক্ষ-শুষ্ক আবার কারও হয়তো সহজে লম্বা হয় না কিংবা অতিরিক্ত চুল পড়ে। এসব সমস্যার সমাধানে অনেকেই পার্লারে যায় হেয়ার ট্রিটমেন্ট বা স্পা করাতে। তবে সেখানে ব্যবহৃত বিভিন্ন প্রসাধনীতে থাকতে পারে ক্ষতিকর কেমিক্যাল। এ জন্য চুলের যত্নে ঘরোয়া উপাদান ব্যবহার করাই সবচেয়ে বেশি কার্যকরী।
কোকোনাট মিল্ক স্পা :
নারিকেলে অনেক পুষ্টিগুণ আছে। এটি চুলের জন্যও অনেক উপকারী। বিশেষ করে নারিকেল দুধের স্পা চুলের জন্য বেশ কার্যকরী। এক কাপ নারিকেল দুধ চুলে লাগিয়ে ম্যাসাজ করুন। তারপর মাথায় একটি তোয়ালে জড়িয়ে রাখুন ১৫-২০ মিনিট। পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একবার নারিকেল দুধের এই স্পা ট্রিটমেন্ট করুন চুলে।
ডিমের মাস্ক :
ত্বক ও চুলের যত্নে ডিম বেশ উপকারী। স্বাস্থ্যকর ও মজবুত চুলের জন্য একটি ডিমের সঙ্গে মধু ও অলিভ অয়েল মিশিয়ে নিন। মাথার ত্বক ও চুলে এই মসৃণ হেয়ার মাস্ক ব্যবহার করুন। ২০ মিনিটের জন্য এটি চুলে রেখে তারপর ধুয়ে ফেলুন।
গ্রিন টি মাস্ক :
আপনার যদি অতিরিক্ত চুল পড়ে তা হলে ব্যবহার করুন গ্রিন টির মাস্ক। এটি চুল পড়া কমিয়ে মাথার ত্বকের সব ময়লা পরিষ্কার করবে ও রুক্ষ চুলের চিকিৎসা করবে। এ জন্য ১-২টি গ্রিন টি ব্যাগ গরম পানিতে ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে নিন ওই পানি। মাথার ত্বকে ঢেলে আলতো করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন।
অলিভ অয়েল ও গ্লিসারিনের মাস্ক :
একটি পাত্রে চুলের পুষ্টিকর সব উপাদান মিশিয়ে নিন যেমন-১-২ টেবিল চামচ হেয়ার কন্ডিশনার, ১ চা চামচ অলিভ অয়েল, ১ চা চামচ গ্লিসারিন ও এক-চতুর্থাংশ চা চামচ ভিনেগার। এ প্যাক আপনার চুলের গোড়াসহ পুরো চুলে ব্যবহার করুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। মাথার ত্বকের খুশকি ও চুলকানির জন্য এ প্যাক ভালো কাজ করে।
কলা ও অলিভ অয়েল মাস্ক :
শুষ্ক ও ঝরঝরে চুল সামলাতে চুলে ব্যবহার করুন-১ টেবিল চামচ কন্ডিশনার, অর্ধেক ম্যাশ করা কলা, এক টেবিল লেবুর রস ও এক চা চামচ জলপাই। তেল, ২ টেবিল চামচ দই ও ২-৩ ফোঁটা ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল। এসব একসঙ্গে মিশিয়ে মাস্ক তৈরি করুন। এটি ২০ মিনিটের জন্য চুলে রাখুন তারপর ধুয়ে ফেলুন। শুষ্ক ও ভঙ্গুর চুলের সমস্যা সমাধান করবে এ মাস্ক।
অ্যালোভেরা ও অলিভ অয়েল হেয়ার মাস্ক :
এ মাস্ক তৈরির জন্য ১টি কলা, ১ চা চামচ অ্যালোভেরা জেল ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। চুলে এ মাস্ক ব্যবহার করে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা, অতিরিক্ত তেল, খুশকি থেকে মুক্তি পেতে, মসৃণ ও চকচকে চুলের জন্য ব্যবহার করুন এ মাস্ক।
রাইস ওয়াটার হেয়ার স্পা :
চালের পানি চুলের জন্য অনেক উপকারী। চালের পানি দিয়ে চুল ধুয়ে ২-৫ মিনিট রেখে তারপর ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে চুলের গোড়া হবে আরও শক্তিশালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর