মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

গত ১৫ বছরের সব গুমের অভিযোগ তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ন

২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত আমলগুলোতে গুমের অভিযোগ তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আবেদন করা হয়েছে।
২০১৮ সালে ১০ দিন গুম রাখার অভিযোগ এনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এ অভিযোগ করেন ব্যবসায়ী এনামুল কবির।
চিফ প্রসিকিউটর মোঃ তাজুল ইসলাম বলেন, এনামুল কবির নামের এক ব্যবসায়ীকে ২০১৮ সালের ১৭ নভেম্বরের বাসাবোর ব্যবসায়ী কার্যালয় থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়। তৎকালীন ডিবির অফিসার মশিউরের নির্দেশে তাকে চোখ বন্ধ করে হাত-পা বেঁধে আটকে রাখে। পরে ২৬ নভেম্বর মামলা দেয়। হাত-পায়ের মাঝখানে লাঠি ঢুকিয়ে ঝুলিয়ে রাখে। নির্যাতন করে বিরোধী তথা জামায়াতের তথ্য জানতে চেয়েছে। তার অফিস থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে মর্মে মামলা করে।
চিফ প্রসিকিউটর বলেন, দীর্ঘদিন দিন কারাগারে থাকার পর তিনি জামিন পান। এ বিষয়ে অভিযোগ এনে তিনি শেখ হাসিনাসহ ২৫ জনের নামোল্লেখ করেছেন। পাশাপাশি বিগত সরকারে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল গুমের ঘটনাও তদন্তে চেয়েছেন। আমরা এখন এটি যাচাই-বাছাই করে দেখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর