বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

জোটের সম্ভাবনা নেই, নির্বাচনে তৃণমূল বিএনপি লড়বে এককভাবে : শমসের মবিন চৌধুরী

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি এককভাবে লড়বে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, ’আওয়ামী লীগের সঙ্গে জোট করার কোনো সম্ভাবনা নেই। তবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল। তাদের কার্যক্রম অনুসরণ করার মতো।’

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯৭১ সালের ১২ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল গোলাপগঞ্জ উপজেলা। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।

এর আগে গোলাপগঞ্জ পৌর শহরে শমসের মবিন চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের এক র‌্যালি হয়। র‌্যালিটি পৌর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান সভাপতিত্ব করেন। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, আব্দুল মুতলিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমান, কাউন্সিলর ফজলুল আলম প্রমুখ।

সিলেট-৬ আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন বলেন, ‘আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন করতে গিয়ে বুলেটের আঘাতে মারাত্মক আহত হয়েছি। আমরা মানুষের মুক্তির জন্য দেশ স্বাধীন করেছি। কিন্তু মানুষের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা হয়নি। বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। রাস্তায় কাজ করলে ঠিকাদাররা লুটপাট করে। মানুষ কথা বলতে পারে না। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যাতে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে। ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।’

তিনি আরও বলেন, ’আগামী ৭ জানুয়ারি সরকার একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে এবং জনগণ প্রতীক দেখে নয়, যোগ্য ব্যক্তি দেখে ভোট দেবে।’

এর আগে সোমবার রাতে উপজেলার দারানহর (একমলি) বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেন তৃণমূল বিএনপির শীর্ষ এই নেতা। সেখানে স্থানীয় লোকজন ছাড়াও তৃণমূল বিএনপির উপজেলার আহ্বায়ক ছানা মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি ছেড়ে তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদা। দলটিতে সম্প্রতি যোগ দেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বীরবিক্রম।

পাঠকপ্রিয় নয়াকণ্ঠ অনলাইনে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন nayakantha24@gmail.com ঠিকানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর