শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১২:১২ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে মর্মে দেওয়া রায় প্রত্যাহার করেছে হাইকোর্ট। নিয়ম অনুযায়ী নতুন করে আবারও এই মামলার শুনানি শুরু হবে।

এর আগে ৪ আগস্ট এই রায় দিয়েছিল বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ। কিন্তু পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি মনিরুজ্জামান জানতে পারেন তিনি এক সময় এই মামলায় ডিএজি হিসেবে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছেন। তখন এর পূর্ণাঙ্গ রায় লিখতে তিনি বিব্রতবোধ করেন। পরে নিয়ম অনুযায়ী রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতির কাছে নথি পাঠিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি এই মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ ঠিক করবেন।

এর আগে গত ১১ মার্চ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দাবির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

জাতীয় রাজস্ব বোর্ড জানায়, ২০১১ থেকে ২০১৬-১৭ সাত করবর্ষে বকেয়া হিসেবে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামে গ্রামীণ কল্যাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর