সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

তৃতীয় দেশে রোহিঙ্গা পুনর্বাসন ত্বরান্বিত করুন : আইওএম কর্মকর্তাদের ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ এখানে তার কার্যালয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশে আইওএম চিফ অব মিশন আবদুসাত্তর এসোয়েভ রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে পুনর্বাসনের একটি ওভারভিউ দেন।
ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে হাজার হাজার রোহিঙ্গাকে পুনর্বাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কিন্ত প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়নি।
প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের প্রক্রিয়াটি দ্রুততর করতে বলেছেন। তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছেন, পুনর্বাসন প্রক্রিয়া সহজ, নিয়মিত এবং সুষ্ট হওয়া উচিত।
তিনি আইওএম এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের বলেন, প্রক্রিয়াটি সহজ হওয়া উচিত। আইওএম বাংলাদেশের প্রধান বলেন, ১২ বছরের ব্যবধানে ২০২২ সালে রোহিঙ্গাদের পুনর্বাসন আবার শুরু হয়েছিল। তবে শুধুমাত্র এই বছর প্রক্রিয়াটি কিছুটা গতি পায়।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিন, স্বরাষ্ট্র সচিব আবদুল মোমেন, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এবং আইওএম ডেপুটি চিফ অব মিশন ফাতিমা নুসরাথ গাজ্জালী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর