শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ, প্রতীক ট্রাক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৭ অপরাহ্ন

অবশেষে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন (ইসি)। দলটি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে।

সোমবার (২ সেপ্টেম্বর) ইসি সচিব শফিউল আজিম দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এতে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রধান কার্যালয় আল রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এ অবস্থিত ‘গণঅধিকার পরিষদ (জিওপি)’-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়াছে। উক্ত দলের জন্য “ট্রাক” প্রতীক সংরক্ষণ করা হইয়াছে এবং উহার নিবন্ধন নং-০১।

এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪৬টিতে।

এর আগে গত ২৮ আগস্ট সাতদিনের মধ্যে মধ্যে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানান নুরুল হক নুর। তিনি দলটির সভাপতি।

২০২৩ সালে মাঠ পর্যায়ে সঠিক তথ্য না পাওয়ার কারণ দেখিয়ে দলটির আবেদন বাতিল করেছিল ইসি। নুর তার আবেদনে ইসির সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন ওইদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর