মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন । এর পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলের নেতা–কর্মীসহ সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, ‘আমরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক ঘটনায় গভীরভাবে মর্মাহত। যে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের শেখা, বিকাশ ও মানসিক সুস্থতার সহায়ক হওয়ার কথা, সেখানে এমন ভয়ংকর অভিজ্ঞতা কোনো ছাত্র-ছাত্রীর জন্যই কাম্য নয়’।

সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমি গভীর প্রার্থনা করছি এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত তরুণ প্রাণদের জন্য। পাশাপাশি বিএনপির সব নেতা, কর্মী ও পেশাজীবী সমাজের প্রতি আহ্বান জানাই—এই দুঃসময়ে যেন আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই।’

এ সময় তিনি বলেন, ‘একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট কাটিয়ে উঠতেই হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর