বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম জিয়ার চিকিৎসাকে রাজনৈতিক ইস্যু বানাতে ব্যস্ত বিএনপি : হানিফ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৬:০৪ অপরাহ্ন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বেগম জিয়ার চিকিৎসাকে গুরুত্ব না দিয়ে এটাকে রাজনৈতিক ইস্যু বানাতে ব্যস্ত বিএনপি।

সোমবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ একথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপি আইন মানে না, বিচার ব্যবস্থা মানে না। তাদের মধ্যে কোন শিষ্ঠাচার নেই। সবসময় তাদের মধ্যে সন্ত্রাসী মনোভাব বিদ্যমান। বিএনপি আসলে বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে যতটা উদ্বিগ্ন, তার চেয়ে এটা নিয়ে রাজনীতি করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে তারা। এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানাতে তারা ব্যস্ত। এ নিয়ে তারা কথাবার্তা বলছে, সভাসমাবেশ করছে, কিন্তু আদালতে যাচ্ছে না। এটা আদালতের বিষয়, কিন্তু তারা সেদিকে যাচ্ছে না। উদ্দেশ্য একটাই- বিএনপি আসলে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করতে চায়।’ তিনি বলেন, এতিমের টাকা আত্মসাৎ ছাড়াও বেগম জিয়ার নামে আরো মামলা রয়েছে, কিন্তু বিএনপি আদালতে তাকে নির্দোষ প্রমান করতে ব্যার্থ হয়েছে। তার মানে দূর্নীতির ঘটনা সঠিক।

মত বিনিময় অনুষ্ঠানে এসময় কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ নির্বাচিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা মিনিময় করেন মাহবুব-উল আলম হানিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর