বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান ব্রহ্মানন্দম

ডেস্ক রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৩:৫৬ অপরাহ্ন

শুধু নায়ক হিসেবে অভিনয় করেই যে জনপ্রিয়তা পাওয়া যায়, দর্শকদের কাছে পৌঁছানো যায়, সেই ধারণাকেই যেন ভুল প্রমাণ করেছেন বেশ কিছু কমেডিয়ান বা কৌতুক অভিনেতা।

বলিউডে জনি লিভার, রাজপাল যাদব, কাপিল শর্মারা বছরের পর বছর ধরে কমেডি রোলে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন। শুধু যে ভালোবাসা তেমনও কিন্তু নয়, অর্থকড়িও পেয়েছেন। ধন সম্পদও গড়েছেন।

ভারতে সেই তালিকায় কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে ধনী অভিনেতার নাম কান্নেগন্তি ব্রহ্মানন্দম। যার সম্পত্তির পরিমাণ বলিউডের অনেক জনপ্রিয় তারকাদের থেকেও বেশি।

মূলত দক্ষিণী ছবিতেই বেশি অভিনয় করেছেন ব্রহ্মানন্দম। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় কয়েক শত ছবিতে অভিনয় করেছেন ৬৭ বছর বয়সী এই অভিনেতা। ২০০৯ সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারও।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের এক প্রতিবেদন অনুযায়ী, ব্রহ্মানন্দমের মোট সম্পত্তির পরিমাণ ৪৯০ কোটির কাছাকাছি। তার মাসিক আয় ২ কোটি টাকা। সম্পত্তির নিরিখে কপিল শর্মা, ভারতী সিংরাও এই অভিনেতার থেকে অনেক পিছিয়ে।

জানা গেছে, প্রতি ছবির জন্য এক থেকে দুই কোটি টাকা পারিশ্রমিক নেন ব্রহ্মানন্দম। বিজ্ঞাপনের জন্য নেন এক কোটি টাকা।

অডি, মার্সেডিজ বেঞ্জের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে এই তারকার কাছে। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার জমি। হায়দরাবাদে জুবিলি হিলে বিশাল একটা বাংলো রয়েছে অভিনেতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর