বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

ভ্রাতৃত্বের বন্ধনে উচ্ছ্বাসিত সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন

‘সম্প্রীতির সেতুবন্ধন ও সৌহার্দ্যের সাংস্কৃতিক’ এগিয়ে নেওয়ার লক্ষ্যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়ে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বহু বছর পর কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শুক্রবার (৬ জুন) পুরান ঢাকার স্টার রেস্টুরেন্টে ও বেকারির ৩য় তলায় সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের ব্যানারে এই মিলনমেলার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠী, সিনিয়র-জুনিয়রদের আড্ডায় আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ পায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে আমরা সোহরাওয়ার্দী কলেজ পড়াশোনা করেছি। শিক্ষা জীবনে দীর্ঘ সময় এক সঙ্গে থেকেছি। আড্ডা দিয়েছি, গল্প করেছি। পুরান ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। পড়াশোনা শেষ করে কয়েক বছর একে অপরের সঙ্গে দেখা হয়নি। আজকের এই আয়োজন নতুন করে পুরোনো বন্ধুদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিয়েছে। আমরা উচ্ছ্বাসিত-আনন্দিত। মিলনমেলার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব-সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন ঝালাই করে নিচ্ছে। যাতে করে বিপদাপদ একে অপরের পাশে দাড়াতে পারি। সহযোগিতার হাত বাড়াতে পারি।

সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আহ্বায়ক শফিকুল ইসলাম জাবেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, সময়ের আলোর সিনিয়র সাংবাদিক সমীরণ রায়, রিপন মোল্লা, রাসেল মাহমুদ ফরাজী,অসীম কুমার আশিষ, সোহেল মিয়াজী, সোহেল রানা, রেজাউল করিম, কামরুল হাসান, সাইফুল ইসলাম বাবুল, সালাউদ্দিন শিকদার, সাজিদ জাহিদ, কাকন সিকদার, শহিদুল ইসলাম মাহিন, মাসুদ রানা, মো. রাজিব হোসেন, কাউসার হক, আরিফুর রহমান, ইউনুসর রহমান, প্রশান্ত মন্ডল, সোহাগ ফরাজী, নূর আলম আকাশ, মো. জাহিদ হোসেন, জুয়েল রানা, মো. মিরাজ হোসেন, ইব্রাহীম খলিল বাবু, রাহাত হুসাইন, কামাল মিয়াসহ বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে শেষে সাবেক শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর