সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

শুল্ক ৩ মাস স্থগিত রাখতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ব্যবস্থা তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন, যাতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে মার্কিন রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারে।

ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানের ওয়াশিংটন ডিসি সফরের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, আমরাই প্রথম দেশ, যারা এই ধরনের সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছি। তখন থেকেই উভয়পক্ষ সুনির্দিষ্ট পদক্ষেপ চিহ্নিত করতে নিবিড়ভাবে কাজ করে আসছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য বহু-বছর মেয়াদী চুক্তিতে প্রবেশকারী প্রথম দেশ।

দক্ষিণ এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাংলাদেশই সবচেয়ে কম হারে শুল্ক আরোপ করে থাকে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, আমাদের পদক্ষেপের কেন্দ্রবিন্দু হলো-তুলা, গম, ভুট্টা, সয়াবিনসহ এ জাতীয় মার্কিন পণ্যগুলোর আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো, যা মার্কিন কৃষকদের সুবিধা দেবে।

চিঠিতে প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, মার্কিন পণ্যের ওপর শুল্ক আরো হ্রাস করা হচ্ছে, যার মধ্যে রয়েছে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সরঞ্জামের মতো মার্কিন শীর্ষ রপ্তানি পণ্য।

চিঠিতে বলা হয়, মার্কিন তুলার বাজার উন্নত করতে বাংলাদেশ বন্ডেড ওয়্যারহাউজ (পণ্যাগার) তৈরি করবে। সেখানে যুক্তরাষ্ট্রের জন্য শুল্কমুক্ত সুবিধা থাকবে।

প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘আমরা কিছু পরীক্ষার প্রয়োজনীয়তা বাদ দিচ্ছি, প্যাকেজিং, লেবেলিং ও সার্টিফিকেশন প্রয়োজনীয়তা যুক্তিসঙ্গত করছি এবং শুল্ক পদ্ধতি ও মান সহজীকরণের মতো বাণিজ্য সুবিধামূলক ব্যবস্থা গ্রহণ করছি।’

ট্রাম্পকে আশ্বস্ত করে ড. ইউনূস বলেন, ‘বাণিজ্য এজেন্ডাকে সম্পূর্ণরূপে সমর্থন করতে বাংলাদেশ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।’

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, বাণিজ্য উপদেষ্টা শিগগিরই মার্কিন বাণিজ্য প্রতিনিধির কাছে বাংলাদেশের পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি পৃথক চিঠি পাঠাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর