সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

সরকারের ক্ষমতাকাল বিষয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। (ছবি: সংগৃহীত)

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। এ কথা জনগণ বলেছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমি রাজনীতিবিদ নই, একথা আমার বলার তো প্রশ্নই ওঠে না। এরপর আমার কিছু বলার থাকে না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চট্টগ্রামে যে একটা ছোট ঘটনা ঘটছে- এ বিষয়ে আমি চট্টগ্রামের ডিসি, কমিশনারের সঙ্গে কথা বলেছি; ঘটনাটা না ঘটাই উচিৎ ছিল। যেহেতু ঘটে গেছে, এখন ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে আমরা সেই চেষ্টা করবো।

এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিকের বদলি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনা আলম ইস্যুর সংশ্লিষ্টতা নেই। এটা রুটিন প্রক্রিয়া। কেউ দায়িত্বে আসবেন, আবার চলেও যাবেন।

সাম্প্রতিক সময়ে পুলিশের লোগো পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যকর হবে।

পহেলা বৈশাখ উদযাপন সফল হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, প্রথমবারের মতো জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সশস্ত্রবাহিনী, পুলিশ, আনসার, র‌্যাব, কোস্টগার্ড ও বিজিবিসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকর্মী, সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সাধারণ মানুষজনকে ধন্যবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর