শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

সাদ্দাম হত্যা মামলার প্রধান আসামির বহিষ্কার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল-মানববন্ধন

শাহীনুর তানভীর (ব্রাহ্মণবাড়িয়া)
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সাদ্দাম হোসেন হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দিলীপকে দলীয় পদ থেকে বহিষ্কার এবং তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (আজ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি নিহত সাদ্দাম হোসেনের পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে কর্মসূচিটি ব্যাপক আকার ধারণ করে।

মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজিব, মো. রুমেল উদ্দিন আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মেরাজ ইসলাম’সহ সদর উপজেলা ও বিভিন্ন উপজেলার বিএনপির অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, সাদ্দাম হোসেন হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের কারণে যেন বিচার প্রক্রিয়া ব্যাহত না হয়। দ্রুত সময়ের মধ্যে মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলীপকে দলীয় সব পদ থেকে বহিষ্কারের আহ্বান জানানো হয়।

কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও নিরপেক্ষ বিচার কার্যক্রম নিশ্চিত করার দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর