বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

সুদের টাকা হারাম, আমি নেব না : শাহরুখ খান

ডেস্ক রিপোর্ট
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:০৭ অপরাহ্ন

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। ছবির মাধ্যমে কোটি মানুষের হৃদয় জয় করেছেন তিনি। তার ছবি মানে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়। দর্শকপ্রিয়তায় পরিচিতি পেয়েছেন ‘কিং খান’ নামে।

পর্দার বাইরেও এমন বহু কাজ করেছেন শাহরুখ, যা পরবর্তী সময়ে তার প্রতি অনুরাগীদের ভালোবাসা আর সম্মান দুটোই বাড়িয়েছে। সম্প্রতি এমনই এক ঘটনার কথা প্রকাশ করেছেন প্রয়াত নির্মাতা রবি চোপড়ার স্ত্রী রেণু চোপড়া।

রেণুর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, কীভাবে তাদের পরিবারের কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন শাহরুখ। তার ছেলে সিদ্ধার্থের পরিচালিত প্রথম সিনেমা ‘ইত্তেফাক’-এর প্রযোজক হতে এককথায় রাজি হয়ে গিয়েছিলেন তিনি।

ছবির চিত্রনাট্যটুকুও শোনেননি শাহরুখ, এমনকি পড়েনওনি! শুধু তাই নয়, এই ছবি প্রযোজনা করার জন্য যে পরিমাণ টাকা শাহরুখ বিনিয়োগ করেছিলেন তার ওপর সুদ নিতেও অস্বীকার করেছিলেন তিনি।

রেণুর কথায়, ‘আমাদের সব ছবিতে শাহরুখ শুধু অতিথি শিল্পী হিসেবেই অভিনয় করেছেন। এবার যখন ‘ইত্তেফাক’ ছবিটি প্রযোজনা করার কথা হলো আমার এবং শাহরুখের, সেই ছবি বিষয়ক আলোচনার জন্য আমি তাকে ফোন করি। শোনামাত্রই শাহরুখ আমাকে বলেছিল, ‘রেণুজি, আপনি বড়। আপনি কেন আসবেন? আমি আসছি আপনার কাছে।’

শাহরুখ এর মধ্যে ব্যাপারটি ভুলে গিয়েছিল। রেণু আবার ফোন করলে সে তার বাসায় আসে। ছবির কথা শুনে রাজি হন। টাকা বিনিয়োগ করেন। ছবি শেষে বিনিয়োগ করা টাকা ফেরত দিতে গেলে শাহরুখ নিতে রাজি হননি। শাহরুখ বলেছিল, ‘সুদের টাকা নিতে পারব না। ওটা হারাম।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর