বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

হজ ও ওমরাহ সেবা সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসার নিয়মে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

হজ ও ওমরাহ সেবা সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসার নিয়মাবলিতে নতুন কিছু পরিবর্তন ঘোষণা করেছে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সৌদি মন্ত্রিসভা এই পরিবর্তনগুলো অনুমোদন করেছে। ফলে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো তাদের ভিসার চাহিদা শ্রমবাজারের সঙ্গে আরও ভালোভাবে সামঞ্জস্য করতে পারবে এবং এটি একটি উন্নত কর্মপরিবেশ তৈরি করতে সহায়ক হবে।

পরিবর্তিত নিয়মাবলি অনুযায়ী, মৌসুমি ওয়ার্ক ভিসার নাম পরিবর্তন করে ‘হজ ও ওমরাহ সেবার জন্য অস্থায়ী ওয়ার্ক ভিসা’ রাখা হয়েছে। এছাড়া, ভিসার মেয়াদের গ্রেস পিরিয়ড বাড়িয়ে শাবান মাসের ১৫ তারিখ থেকে মহররম মাসের শেষ পর্যন্ত (প্রায় ১৪ ফেব্রুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত) করা হয়েছে।

নতুন নিয়মগুলো ওমরাহ মৌসুমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অস্থায়ী ওয়ার্ক ভিসার জন্য যোগ্য করে তুলবে। ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সময়সীমা নির্ধারণ করায় শাসন ও স্বচ্ছতা বাড়াবে।

এছাড়াও, মন্ত্রণালয় নিয়োগকর্তা ও কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে। উভয় পক্ষের জন্য সই করা চাকরির চুক্তি বাধ্যতামূলক করা হয়েছে এবং ভিসা পেতে সৌদি দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে মেডিকেল বীমা বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়মাবলিতে অস্থায়ী ওয়ার্ক ভিসার অপব্যবহার রোধে শাস্তির বিধানও যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো এখন ৯০ দিনের জন্য ভিসা নবায়নের সুযোগ পাবে এবং অস্থায়ী ভিসা ইস্যু করার সময় অনুমোদন প্রয়োজন হবে না। এতে প্রক্রিয়াটিকে আরও সহজ করবে।

এই পরিবর্তনগুলো অনুমোদনের ১৮০ দিন পর কার্যকর হবে, যাতে প্রতিষ্ঠানগুলো নতুন নিয়মের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং হজ ও ওমরাহ মৌসুমের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর