মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দিতে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। অন্যথায়, শুধু ইসলামাবাদ নয়, পাঞ্জাবের মতো বড় শহরগুলোতেও তীব্র আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুমকি দিয়েছে তারা।

বিভিন্ন মামলায় এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি পাকিস্তানের তারকা রাজনীতিবিদ ইমরান খান। গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) তার মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল জনসমাবেশের আয়োজন করেছিল পিটিআই। গত ফেব্রুয়ারিতে বিতর্কিত জাতীয় ও আঞ্চলিক নির্বাচনের পর এই প্রথমবার শক্তি প্রদর্শনে নামলো দলটি।

যদিও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করে ইসলামাবাদে প্রবেশের বেশ কয়েকটি পথ আগেই বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। তবু সব বাধা পেরিয়ে রাজধানীর সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, দেশটির বিভিন্ন অংশ থেকে দলবেঁধে রাজধানী অভিমুখে চলেছেন ইমরান খানের সমর্থকরা।

সমাবেশের উদ্বোধনী বক্তৃতায় পিটিআই প্রতিষ্ঠাতার ঘনিষ্ঠ সহযোগী হাম্মাদ আজহার বলেন, ইমরান খান মুক্তি না পাওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেবো না।

জনতার উদ্দেশ্যে ভাষণে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুর ঘোষণা দেন, তাদের নেতাকে দুই সপ্তাহের মধ্যে মুক্তি না দিলে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, পিটিআই প্রতিষ্ঠাতাকে যদি দুই সপ্তাহের মধ্যে আইনত মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা নিজেরাই তাকে মুক্ত করবো।

সমাবেশের ভাষণে একই হুঁশিয়ারি দেন পিটিআই নেতা শের আফজাল মারওয়াতও। তিনি জানান, ইমরান খানের মুক্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য শিগগির পাঞ্জাবে সমাবেশ করবেন তারা। আফজাল বলেন, আমরা এক সপ্তাহের মধ্যে খাইবার পাখতুনখোয়া থেকে ৫০ হাজার মানুষ নিয়ে পাঞ্জাবে প্রবেশ করবো।

পিটিআই নেতাদের মতে, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের দমনে নানা চেষ্টা চালিয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল সামা নিউজের ফুটেজে দেখা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করছে। পাল্টা হিসেবে বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ছে, এতে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হন এবং ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন।

ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভ চলাকালীন পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, যার ফলে কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সিনিয়র কর্মকর্তাও রয়েছেন। সূত্র: জিও নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর