মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

এবার নৌকার পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতা

নীলফামারী সংবাদদাতা
আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৮:১৩ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ করছেন এক বিএনপি নেতা।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বারবিশা বামুনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের ডাকে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভার মঞ্চে নৌকার পক্ষে ভোট চান বিএনপি নেতা মোমিনুর রহমান। সেই সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করারও ঘোষণা দেন ওই বিএনপি নেতা।

তার ভোট চাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। মোমিনুর রহমান বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি।

জানা গেছে, শনিবার বিকেলে বামুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক সাইদুল ইসলামের সভাপতিত্বে বারবিশা বামুনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থী আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। ওই সভায় সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, বামুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোমিনুর রহমান ও উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ উপস্থিত থেকে বক্তব্য দেন। সেই নির্বাচনী সভায় মোমিনুর রহমান বক্তব্য দেওয়ার পাশাপাশি জনগণের কাছে নৌকার পক্ষে ভোট চান এবং আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আশ্বাস দেন।

বিএনপি নেতা মোমিনুর রহমানের নৌকার নির্বাচনী সভায় উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার সংবাদটি ছড়িয়ে পড়লে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান উপজেলা ও বামুনিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, এর আগে মোমিনুর রহমান নৌকার মনোনয়ন পেতে এমপি সাহেবকে আর্থিকভাবে সহযোগিতা করেও সমালোচিত হয়েছিলেন।

এ বিষয়ে বামুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান বলেন, নৌকার নির্বাচনী সভায় লোক সমাগম খুব একটা হয়নি। বিএনপি নেতা কী কারণে নৌকার পক্ষে কাজ করবেন তাকে প্রশ্ন করলেই তিনি ভালো বলতে পারবেন।

এ ব্যাপারে বিএনপি নেতা মোমিনুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বলেন, যিনি দলের সঙ্গে বেইমানী করে নৌকার ভোট চাচ্ছেন তাকে দলের সকল পদবি থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর