শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

এমপি আনার হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে ইন্টারপোলকে চিঠি : ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ন

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ সদর দফতরের মাধ্যমে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
ডিবি প্রধান এমপি আনার হত্যাকান্ডের তদন্তে নেপাল যাত্রার আগে আজ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ গেটে সাংবাদিকদের বলেন, ‘এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ডের মদতদাতা আক্তারুজ্জামান শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি। এরআগে শাহীন নেপালের কাঠমান্ডুর মাটি ব্যবহার করে অন্য দেশে পালিয়ে গেছে। এছাড়া হত্যাকান্ডের পর অন্য আসামিরাও নেপালে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মামলার তদন্তের স্বার্থে  আমরা সেখানে যাচ্ছি।’
হারুন অর রশীদ জানান, এই হত্যাকা-ের সঙ্গে জড়িত অনেকেই নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছে, সেটি নিয়েই তদন্ত করতে আমরা সেখানে যাচ্ছি। ইন্টারপোলকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে, কাঠমান্ডু পুলিশের সঙ্গেও তথ্য আদান-প্রদান চলছে বলেও জানান তিনি।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ডের তদন্ত করতে চার সদস্যের একটি দল নেপালের উদ্দেশ্যে আজ রওনা দেয়।
গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান সংসদ সদস্য আনার। পরে তার নিখোঁজের ঘটনায় ১৮ মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন সেখানকার বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। পরে কলকাতার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে জানায় ভারতীয় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর