শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি

জীবনযাপন ডেস্ক
আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ন

কাঁঠাল সুস্বাদু আর পুষ্টিকর ফল। এর বিচিও কম পুষ্টিকর নয়। কাঁঠালের বিচি দিয়ে তৈরি যেকোনো পদই খেতে দারুণ লাগে। মুরগির মাংসের সঙ্গে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে চমৎকার সুস্বাদু হয়ে ওঠে। গরম ভাতের সঙ্গে সুস্বাদু এই পদ খেতে বেশ লাগে। চলুন তবে জেনে নেওয়া যাক কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে
মুরগির মাংস- ১ কেজি
কাঁঠালের বিচি- ১ কাপ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
জিরা বাটা- ১ চা চামচ
মরিচ বাটা- ১ চা চামচ
এলাচ- ২টি
দারুচিনি- ২ টুকরা
লবণ- স্বাদমতো
হলুদ- ১ চা চামচ
পেঁয়াজ- মোটা করে কাটা আধা কাপ
সরিষার তেল- আধা কাপ
পেঁয়াজ বেরেস্তা- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
পেঁয়াজ বেরেস্তা বাদে সব মসলা মুরগির মাংসের সঙ্গে মাখিয়ে চুলায় কষাতে হবে। বিচি আলাদাভাবে সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে। মুরগি কষানো হয়ে গেলে তার মধ্যে কাঁঠালের বিচি দিয়ে আরও একবার কষাতে হবে। এবার দুই কাপ পানি দিয়ে ঝোল দিতে হবে। জ্বাল হয়ে গেলে মাখা মাখা হলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর