বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

কোরআনের পবিত্রতা রক্ষায় পশ্চিমা দেশগুলোকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩, ৯:৪৮ পূর্বাহ্ন

ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ কোরআনের পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে ৫৭টি মুসলিম দেশের জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

রোববার সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় জরুরি বৈঠকে বসেছিল ওআইসি। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জোটের সেক্রেটারি জেনারেল হিসেইন ব্রাহিম বলেন, ‘পশ্চিমের দেশগুলোতে ছড়িয়ে পড়তে থাকা ইসলামভীতি ও ধর্মীয় ঘৃণা এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের দাবি— কোরআনের পবিত্রতা রক্ষায় পশ্চিমের দেশগুলো প্রয়োজনীয় আইন প্রণয়ন করুক।’

ঈদুল আজহার ছুটির প্রথম দিন বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এক ব্যক্তি কোরআনের একটি কপি পোড়ান। এ ঘটনায় ব্যাক ক্ষোভ সৃষ্টি হয়েছে মুসলিম বিশ্বে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্সের (ন্যাটো) সদস্যপদ চাইছে সুইডেন; কিন্তু ন্যাটোর একমাত্র মুসলিম সদস্যরাষ্ট্র তুরস্কের আপত্তির কারণে তা আটকে রয়েছে।

এই ইস্যুতে বুধবার স্টকহোমে তুরস্কের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল সুইডেনের একটি ডানপন্থী দল। মিছিল কেন্দ্রীয় মসজিদের কাছে আসার পর সেখানে এক ব্যক্তি কোরআনের একটি কপিতে অগ্নিসংযোগ করেন।

এই ঘটনার জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মুসলিম দেশ। ঈদের দিন ইরাকের রাজধানী বাগদাদের সুইডিশ দূতাবাসের সামনে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। ন্যাটোর প্রধান সদস্য যুক্তরাষ্ট্রও এই ঘটনার নিন্দা জানিয়েছে।

এর আগে চলতি বছর জানুয়ারিতে সুইডেনে প্রকাশ্যে কোরআন পুড়িয়েছিলেন এক ব্যক্তি। তারপরই ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তিতে আপত্তি জানায় তুরস্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর