রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

ক্যাবল সার্ভিস ডিজিটালাইজেশনে শিগগিরই নীতিমালা আসছে : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত রাজস্ব আদায় বাড়াতে ও এতে শৃঙ্খলা আনতে ক্যাবল অপারেটিং পরিষেবাকে যত দ্রুত সম্ভব ডিজিটালাইজ করার জন্য একটি নীতিমালা প্রণয়নের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘কেবল অপারেটিং সার্ভিসের ডিজিটালাইজেশন অপরিহার্য। কারণ এটি সরকারকে আরও রাজস্ব সংগ্রহে সহায়তা করার পাশাপাশি স্বচ্ছতাও আনবে।’

আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিওএবি) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সেবা পেতে মানুষ অর্থ ব্যয় করলেও সরকার তা যথাযথভাবে পাচ্ছে না- উল্লেখ করে বলেন, কিন্তু ডিজিটালাইজেশন নিশ্চিত করলে সরকার সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারবে।

তিনি বলেন, ‘আমি অংশীজনদের সাথে কথা বলে সবাইকে পরিষেবাটিকে ডিজিটাল করার পক্ষে পেয়েছি। তাই এ ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না। অতএব, যত দ্রুত সম্ভব আমরা এটি করব।’

ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে গিয়ে আরাফাত বলেন, ‘আমাদের নতুন প্রযুক্তির উদ্ভাবন ও অগ্রগতিকে স্বাগত জানানো উচিত। তবে, এর পাশাপাশি আমরা যে কোনও ধরনের আইন বা নিয়ম ও প্রবিধান লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ একই সঙ্গে তিনি বলেন, দেখা গেছে যে- প্রযুক্তির অগ্রগতি নাগরিকদের জীবন সহজ করার সাথে সাথে কিছু ঝুঁকিও নিয়ে এসেছে। তাই সরকার জাতীয় স্বার্থ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে যা করণীয়, তাই করবে।

প্রতিমন্ত্রী  বলেন, ‘সুতরাং, আমরা দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাগুলি সমাধান করব।’

কোয়াব সভাপতি এবিএম সাইফুল হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ আলী চঞ্চল ও সদস্য নিজাম উদ্দিন মাসুদ, রশিদ মালিক, ফরিদ উদ্দিন ও হাবিব আলী এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে আরেকটি বৈঠকে যোগ দেন ।

এ সময় সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সভাপতি কাজী শোয়েব রশীদ ও সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর