বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ন্যূনতম মজুরি নিয়ে হয়নি সমঝোতা, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের পর হারিয়েছেন চাকরি-বাড়ি-গাড়ি তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু রাষ্ট্রীয় বিমান চেয়ে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর: চিফ প্রসিকিউটর এনসিপি থেকে পদত্যাগ করেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া তিন নেতার বৈঠক : সমস্যা ছাপিয়ে প্রচারণাই মুখ্য যেখানে রোনালদোর গোল ৯৮৬, পেনাল্টি মিস সৌদির বিমান হামলায় ৪১ জন নিহত এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী কয়েকটি গাড়ি-বাড়িতে আগুন দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না: জয়নুল আবেদীন প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় না গিয়েও কিছু ব্যক্তি ক্ষমতার প্রভাব দেখাচ্ছেন এবং প্রশাসনিক ক্যু–এর মতো কর্মকাণ্ডের চেষ্টা করছেন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।

শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর যারা আবির্ভূত হয়েছেন, তাদের সঙ্গে দায়িত্ববোধ থেকেই আলোচনায় বসা হয়েছিল। কিন্তু চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না হওয়ায় মানুষ ক্ষুব্ধ হচ্ছে। তিনি জানান, “ক্ষমতায় না গিয়েও অনেকেই ক্ষমতার দাপট দেখাচ্ছেন, ষড়যন্ত্রের জাল বুনছেন। কেউ কেউ বলছেন— জনগণ ভোট দিক বা না দিক, ক্ষমতায় যেতে হবে। এ ধরনের মানসিকতা দেশ মেনে নেবে না।”

তিনি আরও বলেন, হতাশা বা দিশাহীনতা থেকে কেউ বিভ্রান্ত পথে হাঁটতে চাইলে প্রয়োজনে আবারও ৫ আগস্টের মতো জনঅভ্যুত্থান ঘটবে। তাঁর ভাষ্য, “৫ আগস্ট সন্ত্রাস ও ফ্যাসিবাদকে প্রতিহত করেছিল; প্রয়োজনে সেই শক্তি আবারও জেগে উঠবে।”

জামায়াত আমির অভিযোগ করেন, বিভিন্ন দল ও ব্যক্তির কর্মকাণ্ডে দেশ দুর্নীতিতে পিছিয়ে পড়েছে এবং জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বিপ্লবের পরপরই একটি গোষ্ঠী ব্যক্তিস্বার্থে জনগণের ওপর চাপ বাড়িয়েছে, ফলে চাঁদাবাজি ও হয়রানিতে সমাজজীবন অস্থির হয়ে উঠেছে। বিনিয়োগকারী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত সবাই এই চাপে কষ্ট পাচ্ছেন।

তিনি দাবি করেন, ইসলামী দলের নামে চাঁদাবাজির দায় চাপানোর সুযোগ নেই। ৫ আগস্টের পরিবর্তনের পর মানুষ স্বস্তির কিছুটা স্বাদ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর