শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

গুণগত মানসম্পন্ন প্রকৌশল কাজই টেকসই উন্নয়ন নিশ্চিত করবে : স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৫:৩৫ অপরাহ্ন

গুণগত মান সম্পন্ন কাজের মাধ্যমে প্রকৌশলীদের জাতীয় উন্নয়নে অবদান রাখার আহবান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, টেকসই উন্নয়ন হলে সে উন্নয়নের সুফল সবাই পায়।

তিনি আজ ঢাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত ২৩০ টি উপজেলা পর্যায়ে স্থাপিত এলজিইডির মান নিয়ন্ত্রন ল্যাবরেটরির শুভ উদ্বোধন, ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং ২০২৩-২০২৪ অর্থবছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মানুষের চাহিদা অফুরন্ত, সেই অফুরন্ত চাহিদাকে পূরণ করতে হলে প্রকৌশলীদের আন্তরিকতা ও একাগ্রতার মাধ্যমে কাজ করতে হবে বলে উল্লেখ করেন স্থানীয় সরকার মন্ত্রী।

উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের কাজ করছে।

মো. তাজুল ইসলাম বলেন, আমাদের অর্থনৈতিক উন্নতি জরুরী কারণ এতে শুধু দেশের মানুষের ভাগ্যের উন্নয়নই হয় না, বহির্বিশ্বে জাতি হিসেবে আমাদের সম্মান বৃদ্ধি পায়। নিজেদের আত্মবিশ্বাসী ও আত্মসম্মানবোধ সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে হলে আমাদের আরো অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত বছরগুলোয় বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়েছে এবং ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে। এই অগ্রযাত্রাকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়া করাতে হলে সবাইকে আরো পরিশ্রম করার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বৈদেশিক ঋণের বিষয় বলেন, একটা সময় ঋণ নিতে আমাদেরকে উন্নয়ন সহযোগীদের কাছে ধরনা দিতে হতো কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন আমরা আমাদের প্রয়োজন অনুসারে ঋণ নেই এবং সেই অর্থ কোথায় জনগণের কল্যাণে ব্যয় হবে তাও আমরা নির্ধারণ করি। তাছাড়া ঋণ পরিশোধে বাংলাদেশের সুনাম রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর