সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

জাতির পিতার জন্মদিনে ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা মহানগর দক্ষিণের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৭:১২ অপরাহ্ন

নানা আয়োজনে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।

রোববার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির সভাপতি কাজী মামুনুর রহমান (মাহিম) এবং সাধারণ সম্পাদক সানজিদা জাহান এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করা হয়। এরপর বিকেলে সুপ্রিম কোর্ট মাজার গেট প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা মহানগর দক্ষিণ।

এ সময় ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন বিভিন্ন ল’ কলেজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর