শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই খালি অধিবেশন কক্ষ

ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন
শুক্রবার জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট করে শতাধিক কূটনীতিকের ওয়াকআউট। ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে ইসরায়েলের বারবার হামলার প্রতিবাদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় শতাধিক কূটনীতিক সভাকক্ষ ত্যাগ করেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মিডল ইস্ট এই তথ্য জানায়।
মিডল ইস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু পোডিয়াম থেকে ভাষণ দিতে বিশাল হলটিতে প্রবেশ করা মাত্রই বেশ কয়েকজন কূটনীতিককে তাড়াতাড়ি বেরিয়ে যেতে দেখা যায়। গত বছর নেতানিয়াহুর ভাষণের সময় একই ধরনের প্রতিবাদ হয়েছিল।
ওয়াকআউটের ফলে কূটনীতিকরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় বের হওয়ার পথে একটি লাইন তৈরি হয়। আর এই প্রতিবাদের সময় নীরব দাঁড়িয়ে থাকা নেতানিয়াহুকে মার্কিন প্রতিনিধিদল করতালির মাধ্যমে অভিবাদন জানায়।
হলটিতে থাকা ব্রাজিলের প্রতিনিধিদলকে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়াহ পরিধান করতে দেখা যায়।
গত সপ্তাহ ধরে, জাতিসংঘে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মিশন বিশ্বনেতাদের কাছে চিঠি পাঠিয়ে নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তার ভাষণের সময় ওয়াকআউট করার জন্য উৎসাহিত করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর