সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ বাসস কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত ট্রাম্পের এক পোস্টে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ বিয়ের জন্য ব্যাংক থেকে ঋণ চান, জেনে নিন শর্তগুলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি

জাতীয় নির্বাচনে প্রার্থী হতে চান ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী চাইলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নমিনেশন দিলে অবশ্যই নির্বাচন করব। আর না দিলেও নৌকা মার্কার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে থাকব। নৌকার প্রচারে কাজ করে যাব।’
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর জিএল রায় রোডে এসএস টাওয়ারে রেমন্ড শপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ফেরদৌস বলেন, ‘সামনে নির্বাচন, সেই নির্বাচনে দেখে বুঝে ভোট দেবেন। আমি আহ্বান জানাচ্ছি, আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। কেননা, তিনি দেশটাকে সুন্দর করে সাজাচ্ছেন। তিনি একের পর এক মেগা প্রকল্পের মাধ্যমে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন। তাই আমাদের সবার উচিত প্রধানমন্ত্রীকে আবার ভোট দিয়ে নির্বাচিত করা। তাহলে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সবাইকে দেখার আহ্বান জানিয়ে ফেরদৌস বলেন, ‘একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে। বাংলাদেশের কারিগর, বাংলাদেশের রূপকার, তিনি দেশের জন্য পরিবারসহ যে আত্মত্যাগ করে গেছেন, তা এ প্রজন্মের কাছে তুলে ধরা দরকার। এই সিনেমা বর্তমান প্রজন্মের জন্য অনেক শিক্ষণীয়। এই সিনেমার মাধ্যমে অনেক কিছু জানার আছে। তাই হলে গিয়ে মুজিব সিনেমাটা দেখা প্রয়োজন।’

ফেরদৌস আরও বলেন, ‘আমাদের দেশে ভালো সিনেমা তৈরি হচ্ছে। আমাদের দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে সবার হলে গিয়ে সিনেমা দেখা দরকার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর