মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড হারিয়েছে, থানায় জিডি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট

জিম্মি অবস্থায় আটকে থাকা শিশুকে উদ্ধার করলেন ছাত্রদল নেতা নওশাদ

নিজস্ব সংবাদদাতা
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে দুই দিন জিম্মি অবস্থায় আটকে থাকা ৮ বছরের একটি শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী নওশাদ মোস্তাক।

শুক্রবার (১৬ মে) বিকেলে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার অধ্যাপক রফিকুল ইসলামের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

ওই শিশুর মা জানান, কেওয়া পশ্চিম খন্ড এলাকায় মেয়েকে নিয়ে ভাড়া থেকে কাজ করেন তিনি। গত বুধবার বিকেল থেকে অধ্যাপক রফিকুল ইসলামের বাড়ির এক ভাড়াটিয়া ৪ হাজার টাকা চুরির অপবাদে আমার মেয়েকে তাদের বাড়িতে ২দিন আটকে রাখে। আমার মেয়েকে উদ্ধারের জন্য আমি প্রশাসনের কাছে গিয়েছিলাম কোন সহযোগিতা পায়নি। পরে ছাত্রদলের এক নেতার সহযোগিতায় আমার মেয়েকে ফিরে পেয়েছি।

ছাত্রনেতা নওশাদ মোস্তাক বলেন, যখন একজন মায়ের আহাজারি শুনেছি তখন তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি মনে করি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর