বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিইউজের ভারপ্রাপ্ত সভাপতি হলেন মানিক লাল ঘোষ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩৮ অপরাহ্ন
সাংবাদিক মানিক লাল ঘোষ। (ছবি: সংগ্রহীত)

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হুিসেবে নিউইয়র্ক গেলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)র সভাপতি সোহেল হায়দার চৌধুরী। তার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অবস্থান কালে ডিইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের সহসভাপতি মানিক লাল ঘোষ।

উল্লেখ, মানিক লাল ঘোষ দৈনিক সকালের সময় পত্রিকার ডেপুটি এডিটর পদে কর্মরত। এর আগে দীর্ঘদিন মাই টিভিতে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন। তিনি বিএফইউজে, ডিআরইউ, বিএসআরএফ এর সদস্য। বিভিন্ন জাতীয় দৈনিকে তার নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণধর্মী কলাম প্রকাশিত হচ্ছে। ৬২ বার স্বেচ্ছায় রক্তদানকারী মানিক লাল ঘোষ সাংবাদিকতা, সাহিত্য চর্চা ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতি স্বরুপ মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, ভারত- বাংলাদেশ মৈত্রী সম্মাননা, মাদার তেরেসা পদক, রোটারি ব্লাড ডোনার অ্যাওয়ার্ড, বেস্ট পাবলিক স্পিকার অ্যাওয়ার্ড, ঝালকাঠির জেলার শ্রেষ্ঠ বিদোৎসাহী সম্মাননাসহ এ পর্যন্ত অর্ধশতাধিক সম্মাননা ও পদক অর্জন করেছেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য।

মানিক লাল ঘোষ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি ঢাকার সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-প্রকাশনা সম্পাদক , রেডক্রিসেন্ট সোসাইটি আজীবন সদস্য’সহ রাজধানী ঢাকা ও নিজ জেলা ঝালকাঠিতে সন্ধানী ডোনার ক্লাবের সেক্রেটারি, এ্যাপেক্স ক্লাব অব ঝালকাঠির প্রেসিডেন্ট’সহ অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠন এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর