বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

ঢাকাই সিনেমায় কাজের অনুমতি পেলেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক
আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৩:১৮ অপরাহ্ন

চলতি মাসের শুরুতেই খবর চাউর হয়, ঢাকাই সিনেমায় অভিনয় করবেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কলকাতার মাধ্যমকে এ নায়িকা জানিয়েছিলেন, ছবিটি নিয়ে কথাবার্তা চলছে। এবার পেলেন কাজ করার অনুমতি।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সায়ন্তিকাকে। সেখানে উল্লেখ আছে, রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মো. মনিরুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। নির্মাণ হবে পুরোপুরি বাণিজ্যিক ধারায়। ভিসাসংক্রান্ত জটিলতায় এখনো বাংলাদেশে আসতে পারেননি নায়িকা। ভিসা নিশ্চিত করা গেলেই নতুন করে শুটিং শিডিউল করা হবে।

সূত্রমতে, সায়ন্তিকার সঙ্গে ইতোমধ্যে চুক্তি হয়ে গেছে। ওয়ার্ক পারমিটের তারিখ অনুযায়ী শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু নায়িকার ভিসাসংক্রান্ত জটিলতার কারণে শুরু হতে দেরি হচ্ছে। তিনি আরও জানান, এ সিনেমায় সায়ন্তিকার সঙ্গে জায়েদ খানের অভিনয় করার কথা। সবকিছু চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

শুরু থেকেই এ সিনেমায় জায়েদ খানের নাম শোনা গেলেও বিষয়টি স্বীকার করেননি অভিনেতা। এমন কিছু হলে নিজেই জানাবেন বলেছিলেন। গতকাল (বৃহস্পতিবার) দুবাই থেকে ফিরে বিমানবন্দরে নতুন সিনেমার ঘোষণার কথা বলেন। হতে পারে এটিই তার নতুন সিনেমা। আপাতত অফিসিয়াল ঘোষণার অপেক্ষায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর