শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

ঢাকা-৪ আসনের ফলাফলে হাইকোর্টের স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ৫:৪১ অপরাহ্ন

পোলিং এজেন্টদের মারধর, কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ ভোটে অনিয়মের অভিযোগ ওঠায় ঢাকা-৪ আসনের ফলাফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এ আসনের আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানমের রিটে মঙ্গলবার প্রাথমিক শুনানির পর বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু, আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
আইনজীবী মোতাহার হোসেন সাজু নয়াকণ্ঠকে বলেন, ‘নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী সানজিদা খানমের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।

মারধরের ভিডিওচিত্র আজ আদালতকে দেখানো হয়েছে। সেখানে দেখা গেছে, লোকজন নিয়ে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন নিজে মারপিট করছেন। তা ছাড়া কেন্দ্রভিত্তিক যে ফলাফল দেওয়া হয়েছে, সেই ফলাফলের কাগজে (রেজাল্টশিট) সানজিদা খানমের পোলিং এজেন্টদের কোনো স্বাক্ষর ছিল না। ভোটের দিন রাত সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে সানজিদা খানম ভোটে এগিয়ে আছেন
এরপর আর কোনো আপডেট ছিল না। কেন্দ্রভিত্তিক ফলাফলও দেওয়া হয়নি। পরে সকালে এই প্রার্থী জানতে পারেন, স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’এই আইনজীবী বলেন, ‘এর পরপরই ১৮টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে তা তদন্ত করতে সানজিতা খানম রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছিলেন।

কী আদেশ দিয়েছেন হাইকোর্ট, জানতে চাইলে আইনজীবী সাজু বলেন, ‘১৮টি ভোটকেন্দ্র নিয়ে ওঠা অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে এসব কেন্দ্রে কেন পুনর্নির্বাচন দেওয়া হবে না এবং পুনর্নির্বাচন না দেওয়াটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।’

প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি ও রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগ তদন্ত করতে। তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টের রেজিস্ট্রারের দপ্তরে দিতে বলা হয়েছে।

  সানজিদা খানমসহ ঢাকা-৪ আসনে মোট প্রার্থী ছিলেন ৯ জন। বিজয়ী ঘোষণা করা আওলাদ হোসেন ছিলেন এ আসনের স্বতন্ত্র প্রার্থী। তাঁর প্রতীক ছিল ট্রাক। এ ছাড়া এ আসনে বর্তমান সংসদ সদস্য সৈয়দ আওলাদ হোসেন বাবলা এবারও জাতীয় পার্টি থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর